27 C
আবহাওয়া
১:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহের স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

ময়মনসিংহের স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

নির্বাচন

বিএনএ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ময়মনসিংহ-৩ আসনে স্থগিত হওয়া একটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, ৭ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সময় ময়মনসিংহ-৩ আসনের গৌরীপুরে একটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইসহ বিভিন্ন অনিয়মের কারণে ভোটগ্রহণ বাতিল করে ইসি। সেই কেন্দ্রেই আজ ভোটগ্রহণ চলছে।

৭ জানুয়ারির ভোটে ময়মনসিংহ-৩ আসনে নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট।

গৌরীপুরের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় নামের ওই কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন। আর নিকটতম দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৯৮৫। তাই ওই কেন্দ্রে ভোটগ্রহণ করতে হচ্ছে ইসিকে।

নিলুফার আনজুম পপি প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী। তিনি গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সোমনাথ সাহা সাধারণ সম্পাদক।

৭ জানুয়ারি নির্বাচনে ৩০০ আসনে ভোটগ্রহণের কথা থাকলেও বৈধ এক প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে নির্বাচন বাতিল করে ইসি। ভোট হয় ২৯৯ আসনে। ময়মনসিংহ-৩ আসনের ফলাফল ওই একটি কেন্দ্রের অনিয়মের কারণে স্থগিত রাখা হয়। আর পুনঃতফসিল অনুযায়ী নওগাঁ-২ আসনে নির্বাচন হবে ১২ ফেব্রুয়ারি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের