23 C
আবহাওয়া
১০:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » নৈতিক অবক্ষয় রুখতে সংস্কৃতি চর্চা অন্যতম হাতিয়ার-কে এম খালিদ

নৈতিক অবক্ষয় রুখতে সংস্কৃতি চর্চা অন্যতম হাতিয়ার-কে এম খালিদ

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, তরুণদের নৈতিক অবক্ষয়, সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে সংস্কৃতি চর্চা হতে পারে অন্যতম হাতিয়ার। সেজন্য বর্তমান সরকার তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চার প্রসারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী শুক্রবার(১৩ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে দু’দিনব্যাপী আন্তঃস্কুল সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, এক সময় গ্রামে সকাল হলেই গানের আওয়াজ শোনা যেতো। নানা কারণে সেটি কমে এসেছে। এজন্য তিনি সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে এধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উৎসব আয়োজনকে তিনি সাধুবাদ জানান। ছাত্র-ছাত্রীদের আগামী দিনে দেশ ও জাতির কাণ্ডারী উল্লেখ করে তিনি তাদেরকে নেতৃত্বের গুণাবলী অর্জনের আহ্বান জানান।

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ব্রাদার চন্দন বি গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সংসদ সদস্য ক্রিকেট ব্যক্তিত্ব নাইমুর রহমান দুর্জয় ও সংগীত শিল্পী সুজিত মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের পরিচালক জ্যোতি এফ গোমেজ।

বিএনএনিউজ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী