23 C
আবহাওয়া
৮:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২


বিএনএ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় হঠাৎ ব্রেক করা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) ভোরে যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজির চালক মো. মমিন মিয়া (৩৭) ও যাত্রী মাছ ব্যবসায়ী মো. পলাশ (৫০)। আহতরা হলেন- মো. শাহ আলী (৩৬) ও মো. সুমন (৪০)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার মিসবাহ সরকার বলেন, দনিয়া এলাকায় ট্রাকের সঙ্গে দ্রুতগামী একটি সিএনজি অটোরিকশার ধাক্কা লেগে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দনিয়া কলেজের সামনে দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা খায়। এতে চালকসহ চার জন গুরুতর আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চালক ও যাত্রী মারা যান। দুজন চিকিৎসাধীন রয়েছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার