23 C
আবহাওয়া
৫:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চবিতে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

চবিতে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত


বিএনএ, চবি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীন বরণ ও প্রবীন বিদায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

এতে বিভাগের ২৩ তম ব্যাচের বিদায় ও ২৮ তম ব্যাচের নবীন বরণে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনায় বিভাগের চেয়ারম্যান ড. মোঃ শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপ উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী চাচ্ছেন পাঠ্য পুস্তককে বিজ্ঞান মনস্ক করতে। এবং সংস্কৃতির বিকাশকে প্রসারিত করতে। কেননা সংস্কৃতি চর্চা মানুষকে বিকশিত করে। নবীন প্রবীণ সকল শিক্ষার্থী সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেদের বিকশিত করবে বলে আশা রাখি।

বিশেষ অতিথির বক্তব্যে ডিন সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয় ও প্রশাসনের স্বচ্ছতা, দায়বদ্ধতা ও কর্তব্য পালনের ক্ষেত্রে এই বিভাগের বিশেষ ভূমিকা রয়েছে। কেননা আমাদের বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ সাংবাদিকই এই বিভাগের শিক্ষার্থী। তারা দায়িত্বশীলদের সবসময় তাদের কর্তব্যের ব্যাপারে প্রশ্নের সম্মুখীন করে তা পালনে সচেষ্ট করেন।’

সভাপতির বক্তব্যে ড. শহীদুল হক বলেন, বিভাগের শিক্ষার্থীরা দেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তোমাদের প্রতিভা ছড়িয়ে দিবে। যে কোন প্রয়োজনে বিভাগ সব সময় তোমাদের পাশে থাকবে।’

বিভাগের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আলী আজগর চৌধুরী, খন্দকার আলী আর রাজী, শাহাবুদ্দিন নীপু, মোরশেদুল ইসলাম, জিয়াউর রহমান খান, সায়মা আলম ও ফারজানা করিম।

ব্যাচ প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মাস্টার্সের শিক্ষার্থী ইমাম ইমু, ৪র্থ বর্ষ শিক্ষার্থী মুহাম্মদ মাসুদ, ৩য় বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান অর্পা,২য় বর্ষের শিক্ষার্থী তৌফিক হাসান আবির, ১ম বর্ষের শিক্ষার্থী জানে আলম।

বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

বিএনএ/ সুমন বাইজিদ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে