23 C
আবহাওয়া
৩:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » কাজাখস্তান থেকে রুশ সেনা প্রত্যাহার শুরু

কাজাখস্তান থেকে রুশ সেনা প্রত্যাহার শুরু

কাজাখস্তান থেকে রুশ সেনা প্রত্যাহার শুরু

বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার নেতৃত্বাধীন শান্তিরক্ষী বাহিনীর সেনারা কাজাখস্তান ছাড়তে শুরু করেছে। সহিংস বিক্ষোভ ঠেকাতে কাজাখ প্রেসিডেন্টের অনুরোধে এসব সেনা দেশটিতে প্রবেশ করেছিল।

আমেরিকা অভিযোগ করেছিল, মধ্য এশিয়ায় প্রভাব বিস্তারের অংশ হিসেবে কাজাখস্তানে সেনা পাঠিয়েছে রাশিয়া। তবে রাশিয়া ও কাজাখস্তান প্রথম থেকেই এই অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে।

প্রায় এক সপ্তাহ অবস্থান শেষে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে দেশটি ছাড়তে শুরু করেছে রুশ নেতৃত্বাধীন জোট কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন বা সিএসটিও’র সেনারা। রাশিয়া, বেলারুশ, আর্মেনিয়া, তাজিকিস্তান, কির্গিজস্তান ও কাজাখস্তানের সেনাদের নিয়ে এই সামরিক জোট গঠন করা হয়েছে।

জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ কাজাখস্তানে বিক্ষোভ শুরু হলে বেশ কয়েক জন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ। এরপর তিনি শান্তিরক্ষী বাহিনী পাঠানোর অনুরোধ জানান। কাজাখ সরকার বলেছে, এখন পরিস্থিতি স্থিতিশীল হয়ে আসছে।

কাজাখস্তানে জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ প্রাথমিকভাবে শান্তিপূর্ণ ছিল। কিন্তু পরবর্তীতে তা সহিংস হয়ে ওঠে। সরকারি হিসেবেই দেশটিতে বিক্ষোভে অন্তত ১৬৪ জনের মৃত্যু হয়েছে। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে