26 C
আবহাওয়া
৩:৩৪ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ভ্যাকসিন জটিলতা,বাংলাদেশ ফুটবল দলের ইন্দোনেশিয়া সফর বাতিল

ভ্যাকসিন জটিলতা,বাংলাদেশ ফুটবল দলের ইন্দোনেশিয়া সফর বাতিল


বিএনএ, ঢাকা: ফুটবলারের করোনা ভ্যাকসিনের দুই ডোজ না নেয়া থাকায় বাতিল হয়ে গেল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইন্দোনেশিয়া সফর।আগামী সপ্তাহে হতে যাওয়া সফরটি বাতিল করেছে দেশীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এক ভিডিওবার্তায় এ খবর জানান।

ইন্দোনেশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ দলের সবার অবশ্যই দুই ডোজ টিকা নেয়া থাকতে হবে। কিন্তু জাতীয় দলের অন্তত ১৩ জন ফুটবলার দুই ডোজ টিকা নেননি। তাই ইন্দোনেশিয়া সফর আপাতত সম্ভব হচ্ছে না।

ভিডিওবার্তায় কাজী নাবিল বলেছেন, ‘আগামী ২৪ ও ২৭ জানুয়ারি আমাদের ইন্দোনেশিয়াতে দুইটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল। সে বিষয়ে আমরা সকল প্রস্তুতিও গ্রহণ করেছিলাম। আমাদের জাতীয় দলের কোচ আগামী ১৫ তারিখ ঢাকায় চলে আসছেন। আমরা খেলোয়াড় তালিকাও তৈরি করেছি।’

কিন্তু ইন্দোনেশিয়া থেকে আমাদের জানানো হয়েছে, আমাদের সকল খেলোয়াড় ও টিম ম্যানেজম্যান্টের সবাইকে ডাবল ভ্যাকসিনেশন থাকতে হবে। আমাদের ১৫ জন খেলোয়াড়ের ডাবল ডোজ নেয়া আছে। সাতজন নিয়েছে একটি ডোজ। আর ছয়জন কোনো ভ্যাকসিন নেয়নি।’

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!