20 C
আবহাওয়া
৫:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » টানা জয়ে শীর্ষে ইউনাইটেড

টানা জয়ে শীর্ষে ইউনাইটেড

ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক: পল পগবার একমাত্র গোলে বার্নলিকে হারিয়ে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

টানা তৃতীয় জয়ের দিন দ্বিতীয়ার্ধের ৭১তম মিনিটে দারুণ এক ভলিতে দলকে এগিয়ে দেন পগবা।

বিরতির আগেই এগিয়ে যেতে পারত ইউনাইটেড। ডি-বক্সের অনেকটা বাইরে থেকে মার্সিয়ালের ডান পায়ের জোরালো শটে লাফিয়ে ক্রসবারের ওপর দিয়ে বল পাঠান গোলরক্ষক পোপ। দ্বিতীয়ার্ধের শুরুতে ভালো সুযোগ নষ্ট করেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা কাভানি। ফের্নান্দেসের পাসে ছয় গজ বক্সের সামনে থেকে দুর্বল শট নেন উরুগুয়ের এই স্ট্রাইকার।

অবশেষে ৭১তম মিনিটে আসে জয়সূচক গোল। ডান দিক থেকে মার্কাস র‍্যাশফোর্ডের ক্রসে ডি-বক্স থেকে ভলি করেন ফরাসি মিডফিল্ডার পগবা। বল বার্নলির ম্যাট লোটোনের পায়ে লেগে জালে জড়ায়।

১৭ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ইউনাইটেড। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে শিরোপাধারী লিভারপুল।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা