23 C
আবহাওয়া
৫:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » গাড়ি পোড়ানো রাজনীতি নয়, সন্ত্রাসী কাজ : হানিফ

গাড়ি পোড়ানো রাজনীতি নয়, সন্ত্রাসী কাজ : হানিফ

মাহবুব উল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, রাজনৈতিক কর্মসূচিতে হরতাল-অবরোধ থাকবে কিন্তু অবরোধের নাম করে গাড়ি ভাংচুর, পেট্রোল দিয়ে আগুন ধরানোসহ মানুষকে হত্যা করা, এটা কোন রাজনীতির ভিতর পরে না বরং এটা হচ্ছে সন্ত্রাসী কর্মকান্ড। বিএনপি অবরোধের নামে সন্ত্রাসী কাজ করছে।

রোববার(১২ নভেম্বর) সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সাথে সমন্বয় বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ নেতা  মাহবুব উল আলম বলেন, এদেশের মানুষ বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে চিনে। রাজনৈতিক দলের কাজ বিভিন্ন কর্মসূচি পালন করা। অবরোধের নামে আগুন দিয়ে বাস পোড়ানো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। এসব কর্মকান্ড থেকে বিএনপিকে সরে আসতে হবে। অন্যথায় ভবিষ্যতে জনগণের কাছে তাদের জবাব দিতে হবে।

আরও পড়ুন : “দেশের সম্পদ বিক্রী করে ক্ষমতায় যেতে হবে বঙ্গবন্ধুর মেয়ে সেই দৈন্যতায় ভোগে না”-প্রধানমন্ত্রী

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে