25 C
আবহাওয়া
৯:২৮ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ফুটবলের মাঠেই খেলোয়ারের মৃত্যু

ফুটবলের মাঠেই খেলোয়ারের মৃত্যু

রাফায়েল

স্পোর্টস ডেস্ক: ঘানার আন্তর্জাতিক ফুটবলার রাফায়েল ডোয়ামেনা ম্যাচ চলাকালীন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর। খবর সিএনএন।

শনিবার (১১ নভেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে জানা যায়, এক বিবৃতিতে ডোয়ামেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন।

অ্যাসোসিয়েশন বিবৃতিতে বলেছে, রাফেল ডোয়ামেনা আন্তরিকভাবে ঘানার প্রতিনিধিত্ব করেছিল। তার দুর্ভাগ্যজনক মৃত্যু পর্যন্ত দেশকে তার পাওনা পরিশোধ করেছিল। ন্যাশনাল কোর্সের প্রতি তার উৎসর্গের জন্য তাকে চিরদিন মিস করব।

অ্যাসোসিয়েশন বিবৃতিতে আরও বলেছে, রাফায়েল শান্তিতে বিশ্রাম করুন। এছাড়া তার পরিবারের প্রতি সববেদনা জানায় অ্যাসোসিয়েশন। যদিও মৃত্যুর কোনো আনুষ্ঠানিক বিবরণ প্রকাশ করা হয়নি।

সিএনএন আরও জানায়, শনিবার ডোয়ামেনার দল কেএফ এগনাটিয়া ও পার্টিজানির মধ্যে আলবেনিয়ান শীর্ষ বিভাগের ম্যাচের ২৪ মিনিটের মাথায় অসুস্থ হয়ে পড়েন। এক্স-এ পোস্ট করা ভিডিও ফুটেজে (যা পূর্বে টুইটার ছিল) দেখা গেছে ডোয়ামেনা পিচে ভেঙে পড়েছেন। উভয় দলের খেলোয়াড়রা তার পাশে ছুটে আসেন। পিচে আনা অ্যাম্বুলেন্সে তাকে চিকিৎসা কর্মীরা নিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের অক্টোবরে অস্ট্রিয়ান কাপে তার তৎকালীন দল ব্লাউ-ওয়েইস লিঞ্জ ও হার্টবার্গের মধ্যে ম্যাচ চলাকালীন ডোয়ামেনা ভেঙে পড়েছিলেন। ডোয়ামেনা তার ক্যারিয়ারে স্পেন, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া ও ডেনমার্কের ক্লাবের হয়ে খেলেছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন