28 C
আবহাওয়া
৭:০৯ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » মহামায়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মহামায়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


বিএনএ, ফেনী : ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী। কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা উৎসব, র‌্যালি ও আলোচনা সভা। শনিবার (১১ নভেম্বর) স্থানীয় যুবলীগের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সুলতান আহমদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার। মহামায়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিনু প্রমুখ।

এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে যুবলীগ প্রতিষ্ঠা করা হয়। যুবলীগ সব সময় স্বাধীনতার পক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী শক্তি হিসেবে কাজ করেছে। আগামী দিনেও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সারাদেশের ন্যায় ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নে যুবলীগ বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে থাকবে।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু