25 C
আবহাওয়া
৪:৩০ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ২৪ ঘন্টায় করোনাশূন্য চট্টগ্রাম

২৪ ঘন্টায় করোনাশূন্য চট্টগ্রাম

করোনা আপডেট:২৪ ঘন্টায় করোনাশূন্য চট্টগ্রাম

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় কেউ আক্রান্ত হয়নি। দুই মাস ২৫ দিন পর চট্টগ্রামে করোনা শনাক্ত শূন্যের কোটায় নেমেছে।শনিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ৭টি ল্যাবে ৮৯টি নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৪ হাজার ৪১৭ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।
উল্লেখ্য, ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!