23 C
আবহাওয়া
১০:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গোপসাগর থেকে ১৭ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী

বঙ্গোপসাগর থেকে ১৭ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী

বঙ্গোপসাগর থেকে ১৭ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী-ছবি সংগৃহিত

বিএনএ, চট্টগ্রাম: বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ৬ দিন ধরে ভেসে থাকা একটি ফিশিং বোট থেকে ১৭ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। ফিশিং বোটটি কক্সবাজার থেকে ৮০ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় ছিল।

শুক্রবার (১২নভেম্বর) বিকেল তিনটায় উদ্ধারকৃত জেলেদের কুতুবদিয়ায় বোটের মালিকের নিকট হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে নৌবাহিনীর জাহাজ অনুসন্ধান ‘খাজা আজমির’ নামের ফিশিং বোটটিকে জেলেসহ উদ্ধার করে।

উদ্ধার হওয়া ১৭ জেলে হলেন- মোবারক আলী, আবু সাঈদ, ইসমাইল, রবিউল হান্নান, মোহাম্মদুল্লাহ, রবিউল হোসাইন, রেজাউর করিম, মো. আয়েছ, নূরুল আলম, নূরুল আজগার, মো. হান্নান, আ. খালেক, আদম বাদশা, মবিনুল ইসলাম, মো. মামুন, মো. জকির ও নুরুল মোস্তফা। এরা সবাই কুতুবদিয়া এলাকার বাসিন্দা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌ বাহিনী জানায়, গত ৫ নভেম্বর ১৭ জন জেলেসহ ফিশিং বোটটি মাছ ধরতে সাগরে যায়। একপর্যায়ে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ভাসমান অবস্থায় ৬ দিন সাগরে অবস্থান করে তারা। পরে টহলকাজে নিয়োজিত নৌবাহিনীর জাহাজ অনুসন্ধান জেলেদের উদ্ধার করে।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার