26 C
আবহাওয়া
৯:২৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » শখের মোটরসাইকেল জীবন কেড়ে নিল তিনবন্ধুর

শখের মোটরসাইকেল জীবন কেড়ে নিল তিনবন্ধুর

শখের মোটরসাইকেল জীবন কেড়ে নিল তিনবন্ধুর

বিএনএ,টাঙ্গাইল:  শখের মোটরসাইকেল জীবন কেড়ে নিল তিনবন্ধুর। শুক্রবার(১২নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরের রুহুলি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেয়ালে মোটরসাইকেল ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। শখ করে মোটরসাইকেল কেনার দ্বিতীয় দিনের মাথায় দুর্ঘটনায় মারা গেল রাকিব ও তার দু বন্ধু।

নিহত তিনবন্ধু হলো- মকবুল (১৭), রাকিব (১৮) ও আসাদুল ইসলাম (১৭)।

স্থানীয়রা জানান, বহুদিনের শখ পূরণে রাকিব বৃহস্পতিবার নতুন একটি মোটরসাইকেল ক্রয় করে। প্রথমদিনও সে বন্ধুদের নিয়ে মোটরসাইকেল নিয়ে এদিক সেদিক ঘুরাঘুরি করে প্রাকটিস করেছে। শুক্রবার মকবুল ও আসাদকে নিয়ে দ্বিতীয় দিনের মত নতুন গাড়ি নিয়ে ঘুরতে বের হয়।

উপজেলার মাটিকাটা এলাকা থেকে মোটরসাইকেল যোগে বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কের দিকে যাচ্ছিল। পথে রুহুলি এলাকায় একটি দেয়ালে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায় তাদের দ্রুতগামি মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

ভূঞাপুর থানার ওসি আব্দুল ওহাব দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনবন্ধুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

বিএনএনিউজ২৪, উজ্জ্বল, জিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ