20 C
আবহাওয়া
৬:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ফরিদপুরে মদ্যপানে দুই কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে মদ্যপানে দুই কলেজছাত্রীর মৃত্যু


বিএনএ, ফরিদপুর : ফরিদপুরে মদ্যপানে দুই তরুণীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাতে তারা দুজন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

নিহতরা হলেন- অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস (২০)। সে মাগুরা জেলার শালিকা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে।  অপরজন সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রি পড়ুয়া রত্না সাহা (২৬)। সে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৪নং ওয়ার্ডের আমগ্রাম এলাকার রতন কুমার সাহার মেয়ে।

মৃতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারি রাজেন্দ্র কলেজে পড়ুয়া ওই দুই শিক্ষার্থী শহরের আলিপুরের কানাই মাতবার মোড়ে একটি মেসে বসবাস করতেন। শুক্রবার সন্ধ্যায় পূজা দেখে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন তারা। মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও ধারনা করা হচ্ছে বিষাক্ত অ্যালকোহল পানে তাদের মৃত্যু হতে পারে।

তাদের বাসায় থাকা অপর চাকরিজীবী নারী বিথি সাহা বলেন, অবস্থা ক্রমশ অবনতি ঘটলে রাতে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে মারা যান।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক রতন কুমার সাহা বলেন, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ওই দুই তরুণীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজন রাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আসাদউজ্জামান বলেন, সকালে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয় দুই নারী অ্যালকোহল পানে মৃত্যু হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা