31 C
আবহাওয়া
৯:২২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » রাস্তার পাশে মিলল যুবকের মরদেহ

রাস্তার পাশে মিলল যুবকের মরদেহ

রাস্তার পাশে মিলল যুবকের মরদেহ

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের পাহাড়তলীতে রাস্তার পাশে হাত বাঁধা অবস্থায় ৪৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ অক্টোবর) সকাল ১০ টার দিকে রাসমনী ঘাটের উত্তরে সাগরপাড় লিংক রোডের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পাহাড়তলী থানা উপ পরিদর্শক (এসআই) আখতারুজ্জামান সোহাগ জানান, রাস্তার পাশে পিছন থেকে হাত বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ পাওয়া গেছে। মরদেহটির আনুমানিক বয়স ৪৫ বছর হতে পারে। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

বিএনএনিউজ / আরএস/ শাম্মী/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮