18 C
আবহাওয়া
১০:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » মাহবুবুল ও হেলালীকে সংবর্ধনা দেবে সিইউ এলামনাই এসোসিয়েশন

মাহবুবুল ও হেলালীকে সংবর্ধনা দেবে সিইউ এলামনাই এসোসিয়েশন

মাহবুব ও হেলালীকে সংবর্ধনা দেবে সিইউ এলামনাই এসোসিয়েশন

বিএনএ, চট্টগ্রাম: বিশিষ্ট ব্যবসায়ী ও কীর্তিমান চবিয়ান মাহবুবুল আলম ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি এবং মো. আমিন হেলালী সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল ৫টায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড সেন্টারের বঙ্গবন্ধু হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন।

বিশেষ অতিথি থাকবেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এবং দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।

উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি মো. আবদুল করিম।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা