23 C
আবহাওয়া
৭:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বনশ্রীতে ছয়তলা ভবন থেকে পড়ে নারীর মৃত্যু

বনশ্রীতে ছয়তলা ভবন থেকে পড়ে নারীর মৃত্যু

ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিএনএ, ঢাকাঃ রাজধানীর বনশ্রীতে ছয়তলা ভবন থেকে পড়ে ফাহমিদা রহমান নন্দিনী (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বনশ্রীর সি ব্লকের ৭ নম্বর সড়কের ১৬ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

রামপুরা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শরিফ বলেন, আশপাশের লোকজনের কাছে জানা গেছে ওই নারী আগে পড়াশোনা করতেন। এখন বাসাতেই থাকতেন। কী কারণে তিনি ছয় তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, ফাহমিদার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। বাবার নাম খলিলুর রহমান। বনশ্রীতে পরিবার নিয়ে থাকতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার