26 C
আবহাওয়া
১:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

প্রথমবারের মতো জাতিসংঘে রোহিঙ্গা রেজুলেশন গৃহীত

বিএনএ কক্সবাজার: কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বালুখালী ৯ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় মিলেনি। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আমর্ড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ।

তিনি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাম্পে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় এলোপাথাড়ি গুলিবর্ষণের সময় তিনজন আহত হন। খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে আহতদের উদ্ধার করে একটি এনজিও হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পুলিশি তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলেও জানান আমর্ড পুলিশের এই কর্মকর্তা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী