29 C
আবহাওয়া
১০:১০ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » সাতকানিয়ায় পিআইবির বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন 

সাতকানিয়ায় পিআইবির বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন 


বিএনএ, সাতকানিয়া : সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, মানসম্মত অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে আগ্রহী করতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) উদ্যোগে তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে

দক্ষিণ চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের নিয়ে এ সমাপনী অনুষ্ঠান হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

গত ৯ অক্টোবর সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়।

সাতকানিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ মাহফুজ-উন-নবী খোকন এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা, পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের ও পিআইবির সিনিয়র প্রশিক্ষক শেখ মজলিশ ফুয়াদ ও সাতকানিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহেদ হোসাইন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সহিদ উল্যাহ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব নন্দী।

কর্মশালায় সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ,আনোয়ারা ও বোয়ালখালী উপজেলায় কর্মরত ৩৫ জন সাংবাদকর্মী অংশ নেন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!