28 C
আবহাওয়া
৫:০৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চাকরির খোঁজে ঢাকায় এসে প্রাণ গেল তার

চাকরির খোঁজে ঢাকায় এসে প্রাণ গেল তার


বিএনএ,ঢাকা : রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় রাহিমুল কবির (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। চাকরি খোঁজে ঢাকায় এসে প্রাণ গেল তার। মঙ্গলবার ( ১২ অক্টোবর) ভোর ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর পুলিশ বক্সের পাশে এ দুর্ঘটনা ঘটে।মৃত কবিরের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। বাবার নাম লুৎফুল কবির।

বিমানবন্দর থানার উপ পরিদরর্শক (এসআই) মো. জুয়েল মিয়া জানান, বিমানবন্দর পুলিশ বক্সের দক্ষিণ পাশের ভোরে অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হয় কবির। পথচারীরা থানায় খবর দিলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহতের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও ফোন নম্বর থেকে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।বেকার থাকায় চাকরির খোঁজে ঢাকায় এসেছিলেন তিনি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।

বিএনএনিউজ২৪.কম/আজিজুল,আমিন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা