31 C
আবহাওয়া
১০:১৮ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মামলার রায় আজ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মামলার রায় আজ

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের মামলার রায় আজ

বিএনএ ঢাকা: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের মামলার রায় ঘোষণা করা হবে আজ। মঙ্গলবার (১২ অক্টোবর) এ রায় ঘোষণা করবেন ঢাকা বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মোহাম্মদ শহিদুল ইসলাম।

গত ৪ অক্টোবর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে এর রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন বিচারক মোহাম্মদ শহিদুল ইসলাম ।

২০০৭ সালের ২৮ মে তত্ত্বাবধায়ক সরকারের সময় যৌথবাহিনীর হাতে আটক হন বাবর। এরপর ২০০৮ সালের ১৩ জানুয়ারি তার বিরুদ্ধে রমনা থানায় মামলাটি করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)র সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মির্জা জাহিদুল আলম। তদন্ত শেষে ওই বছরের ১৬ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-সহকারী পরিচালক রূপক কুমার সাহা।

এতে বাবরের বিরুদ্ধে ৭ কোটি ৫ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকার অবৈধ সম্পদ আর্জনের অভিযোগ আনা হয়।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর অবৈধ সম্পদের মধ্যে প্রাইম ব্যাংক ও এইচএসবিসি ব্যাংকে দুটি এফডিআর-এ ৬ কোটি ৭৯ লাখ ৪৯ হাজার ২১৮ টাকা এবং বাড়ি নির্মাণ বাবদ ২৬ লাখ ৪২ হাজার ৬৭৮ টাকা গোপনের কথা উল্লেখ করা হয়।

একই বছরের ১২ আগস্ট আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।

এদিকে, এর আগে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং ১০ ট্রাক অস্ত্র আটকের মামলার রায়ে লুৎফুজ্জামান বাবরকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম