27 C
আবহাওয়া
১২:২৮ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » আমদানি পণ্যের দাম বাড়ানোর কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী

আমদানি পণ্যের দাম বাড়ানোর কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী

বিএনএ, ঢাকা : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ডলারের দাম বেড়ে যাওয়া, পরিবহন ব্যয় বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে আমদানি-নির্ভর পণ্যের দাম গত বছরের তুলনায় বেড়েছে। মঙ্গলবার (১২ সেপ্টম্বর) সংসদে সরকারি দলের সদস্য শহীদুজ্জামান সরকারের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

টিপু মুনশি বলেন, ডলারের বিনিময় মূল্য বেড়ে যাওয়া, পরিবহন ব্যয় বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে আমদানি-নির্ভর পণ্যের দাম গত বছরের তুলনায় বেড়েছে। তবে, নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে বেড়ে যাওয়া রোধকল্পে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে।

তিনি জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ২০২২-২৩ অর্থবছরে ১১ হাজার ৬৭০টি অভিযান পরিচালনা করেছে। চলতি অর্থবছরের আগস্ট পর্যন্ত মোট ১ হাজার ৮০৩টি অভিযানের মাধ্যমে ৪ হাজার ১৩৭টি প্রতিষ্ঠানকে ২ কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৩০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ১২৪টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৪২ হাজার ১০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে ২০২২-২৩ অর্থবছরে ঢাকা মহানগরে মোট ৭৩৭টি বাজার মনিটরিং করা হয়েছে।

 

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ