23 C
আবহাওয়া
৩:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » লংগদুতে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

লংগদুতে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

লংগদুতে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

বিএনএ, রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলার কাচালং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আলমগীর হোসেন নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) লংগদু উপজেলার গাঁথাছড়া এলাকায় সহকারি কমিশনার (ভূমি) আকিব ওসমান
এই অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন: জাবিতে রুমমেটকে কক্ষ ছাড়া করতে গাঁজা সেবনের অভিযোগ

সহকারি কমিশনার (ভূমি) আকিব ওসমান বলেন, অবৈধভাবে নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু তুলছিল একটি মহল। খবর পেয়ে বিজিবির সহযোগিতায় অভিযান পরিচালনা করে একজনকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারায় আর্থিক জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজনগর জোনের সহকারি পরিচালক হাফিজুর রহমান।

বিএনএনিউজ/ কাইমুল ইসলাম ছোটন, বিএম

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে