23 C
আবহাওয়া
২:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বাবা হারালেন সমকালের রিজিওনাল এডিটর সারোয়ার সুমন

বাবা হারালেন সমকালের রিজিওনাল এডিটর সারোয়ার সুমন


বিএনএ, চট্টগ্রাম: দৈনিক সমকালের রিজিওনাল এডিটর সারোয়ার সুমনের বাবা বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র সময় রাত সাড়ে ১১টা ও বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টার দিকে নিউইয়র্কের কনি আইল্যান্ড হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

সন্দ্বীপের বাসিন্দা মো. শাহজাহান এক ছেলে, চার মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মরহুম মুন্সী আব্দুল মান্নান সওদাগরের বড় সন্তান।

বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহানের মৃত্যুতে শোক জানিয়েছেন- সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ডার (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা একেএম সরওয়ার কামাল দুলু, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দিন, সাবেক প্রশাসক ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সারোয়ার সুমনের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম। এছাড়া পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। শোক জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (সিইউসিএজেএএ) সভাপতি শিমুল নজরুল ও সাধারণ সম্পাদক মো. নূর উদ্দিন আলমগীর।

এছাড়া চট্টগ্রাম ইউনিভার্সিটি এক্স জার্নালিস্ট নেটওয়ার্কের (সিইউজেএন) সিনিয়র সহ সভাপতি সারোয়ার সুমনের বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন সংগঠনটির সভাপতি হামিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক সবুর শুভ।

শোক বার্তায় সাংবাদিক নেতারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিএনএ/এমএফ/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা