23 C
আবহাওয়া
৬:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিএনএ, ঢাকা: রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে মনির হোসেন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রামপুরা কুঞ্জবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

সহকর্মী কামাল হোসেন জানান, তারা রামপুরা কুঞ্জবন মনোয়ারা মসজিদের পাশে একটি নির্মাণাধীন সাততলা ভবনে রড মিস্ত্রীর কাজ করেন। সকালে ষষ্ঠ তলায় কাজ করার সময় সেখান থেকে নিচে পড়ে যায় সে। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ফরাজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, মনিরের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরআগতি গ্রামে। বর্তমানে রামপুরার নির্মাণাধীন ওই ভবনে থাকত।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল ক্যাম্প ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

বিএনএ/এমএফ/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার