20 C
আবহাওয়া
৫:০৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে সড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত ৭

চট্টগ্রামে সড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত ৭


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি মোড়ে হিউম্যান হলার-টেম্পু-রিকশার ত্রিমুখী সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন।রোববার(১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে  তাদের নাম-পরিচয় জানা যায়নি।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, দুপুরে কাজির দেউড়ি মোড়ে বিমান অফিসের দিক থেকে আসা হিউম্যান হলারকে একটি টেম্পু নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে পাশে থাকা একটি রিকশা উল্টে যায়। এতে ৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় টেম্পু, হিউম্যান হলার ও রিকশা পুলিশ হেফাজতে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেপরোয়া গতিতে সার্কিট হাউসের দিক থেকে আসা একটি টেম্পু বিমান অফিসের দিক থেকে আসা হিউম্যান হলারে ধাক্কা দেয়। এ সময় পাশে থাকা একটি রিকশাও উল্টে যায়। এ ঘটনায় ৭ জন আহত হয়।

বিএনএ/ওজি

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা