27 C
আবহাওয়া
৪:৪৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » মানসম্মত প্রাথমিক শিক্ষা দেশপ্রেমিক নাগরিক তৈরি করে-ডা. বিধান

মানসম্মত প্রাথমিক শিক্ষা দেশপ্রেমিক নাগরিক তৈরি করে-ডা. বিধান

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

ঢাকা : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা সুনাগরিক তৈরির পথ উন্মোচন করে, জাতি গঠনের ভিত রচনা করে, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করে। জাতির উন্নতি ও অগ্রগতির সোপান প্রাথমিক শিক্ষা।

সোমবার (১২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় ও সংস্থাসমূহের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন।

ডা. বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষা ঘিরে জাতির বিশাল আকাঙ্খা, এ আকাঙ্খা পূরণে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তবেই একটি বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব হবে।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদের সভাপতিত্বে মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূরজাহান খাতুন, মাসুদ আকতার খান, ড. আবু শাহীন মোঃ আসাদুজ্জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সামাদ, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

গত রবিবার (১১ আগস্ট) উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে এলে প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপদেষ্টাকে স্বাগত জানান।

বিএনএ নিউজ, এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন