29 C
আবহাওয়া
২:০৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ঊর্ধ্বমুখী ধারায় শেয়ার বাজার

ঊর্ধ্বমুখী ধারায় শেয়ার বাজার


বিএনএ, ঢাকা: আওয়ামী লীগ সরকারের ক্ষমতার পালাবদলের পর বিনিয়োগকারীদের মধ্যে যে আস্থার বহিঃপ্রকাশ ঘটেছে, তাতে একের পর এক রেকর্ড ভাঙছে দেশের পুঁজিবাজারের দৈনন্দিন লেনদেনে। প্রতিদিনই উড়ন্ত সূচনার পর শেয়ারের দাম এবং সূচক ওঠানামা করলেও সেটি ফের ঊর্ধ্বমুখী ধারায় অব্যাহত থাকছে দিন শেষেও।

 রোববার (১১ আগস্ট) দিন শেষে সূচক বেড়েছে ৯১ পয়েন্ট। আর লেনদেন ছাড়িয়েছে ২ হাজার কোটি টাকা। এ পরিমাণ লেনদেন গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ।

পুঁজিবাজার বিশ্লেষক ও সংশ্লিষ্টরা মনে করেন, সরকার পরিবর্তনের মাধ্যমে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশায় আস্থা বেড়েছে বিনিয়োগকারীদের। মূলত তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই এমন ঊর্ধ্বমুখী ধারা লক্ষ করা যাচ্ছে পুঁজিবাজারে।

(বিএসইসি)এর সাবেক কমিশনার আরিফ খান জানান, পুঁজিবাজারে এমন উত্থান অনেক দিন দেখা যায়নি। এটা সম্ভব হয়েছে বিনিয়োগকারীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণেই। মানুষ মনে করে, অর্থনীতিতে যেসব সমস্যা রয়েছে, সেগুলো অন্তর্বর্তী সরকার সামাল দিতে পারবে। অর্থনীতি ভালো হবে। কোম্পানিগুলো ভালো ব্যবসা করবে। সেই কারণে এই উত্থান।এ ছাড়াও ভালো কোম্পানির শেয়ারদর কমে যাওয়ায় (অবমূল্যায়িত) এখন ক্রেতা তৈরি হয়েছে। এ কারণেও লেনদেন বাড়ছে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম কার্যদিবস ছিল রোববার। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২ হাজার ১০ কোটি ৮ লাখ টাকা, যা আগের কার্যদিবসে ছিল ১ হাজার ৬০৬ কোটি ৪৭ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৪০৩ কোটি ৬১ লাখ টাকা। এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল ২০২২ সালের ২০ সেপ্টেম্বর। ওই দিন লেনদেন হয় ২ হাজার ৮৩২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের।

এনএ,নিউজ/রেহানা/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল