25 C
আবহাওয়া
১০:৫০ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » তিন গান নিয়ে ফিরলেন সালমা

তিন গান নিয়ে ফিরলেন সালমা

salma

বিনোদন ডেস্ক: ক্লোজআপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমা। গান নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে থেমে যায় কনসার্ট ও গান রেকর্ডিংয়ের কাজ। এবার গান রেকর্ডিংয়ে ফিরলেন এই গায়িকা। তিনটি নতুন গান নিয়ে হাজির হচ্ছেন সালমা।

গত ৯ ও ১০ আগস্ট টানা তিনটি গান রেকর্ড করেন সালমা। জানান, প্রায় এক মাস পর আবারো নতুন গানের কাজে ফিরলেন তিনি।

সালমা বলেন, ‘১৩ জুলাইয়ের পর থেকে নতুন কোনো গানে কণ্ঠ দিতে পারিনি। একের পর এক রেকর্ডিংয়ের প্রস্তাব থাকলেও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ঘর থেকে বের হইনি। অবশেষে গত দুদিনে তিনটি দারুণ গানে কণ্ঠ দিলাম। স্বাভাবিক জীবনে ফিরতে পেরে স্বস্তি লাগছে।’

এরমধ্যে ৯ আগস্ট সালমা কণ্ঠে তুলেন ‘আমি তোমার কি আর এমন লাগি’ শিরোনামের গান। রাসেল কবিরের কথায় গানটির সুর করেছেন মাসুদ টুটুল, সংগীতায়োজন করেছেন এইচ আর লিটন। ১০ আগস্ট রেকর্ড করেন রেজওয়ান শেখের সংগীত পরিচালনায় দুটি গান।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা