23 C
আবহাওয়া
১:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রিভেট ২০ মনোনীত হলেন খুবি শিক্ষার্থী ইউসুফ

রিভেট ২০ মনোনীত হলেন খুবি শিক্ষার্থী ইউসুফ


বিএনএ, খুবি : আন্তর্জাতিক যুব দিবসকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশের ১২ জন উদ্ভাবনী সামাজিক উদ্যোক্তাকে স্বীকৃতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান রিভেট। এই তালিকায় স্থান করে নিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইউসুফ মুন্না।

ইউসুফ মুন্নার সংগঠন “রিফ্লেকটিভ টিনস” কিশোর-কিশোরীদের সৃজনশীলতার বিকাশ ও পরিচর্যা নিয়ে গত দশ বছর ধরে কাজ করে আসছে। তার সংগঠনের কাজের জন্য এই স্বীকৃতির অংশ হিসেবে কার্যক্রম প্রসারের লক্ষ্যে আর্থিক অনুদানেরও ঘোষণা দিয়েছে রিভেট।

এছাড়াও ডিজনি চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ‘কে সি আন্ডারকাভার’ এর জনপ্রিয় অভিনেত্রী ও হলিউড তারকা ট্রিনিটি স্টোকস-এর সাথে তার একটি সাক্ষাৎকারও নেয়া হয়েছে যেটা দ্রুত প্রকাশিত হবে।

এই বিষয়ে শিক্ষার্থী ইউসুফ বলেন, আন্তর্জাতিক এই স্বীকৃতির জন্য মনোনীত হয়েছি জেনে খুব ভালো লাগছে। কার্যক্রম প্রসারের জন্য রিভেটের নানা  মাতৃক সহযোগিতা অনেক কাজে লাগবে। করার অনেককিছুই আছে আমাদের। দেশের সামগ্রিক কল্যানে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে চাই।

বিএনএ/তালহা,এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা