23 C
আবহাওয়া
১১:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » এশিয়া কাপ: যে কারণে বাদ পড়লেন রিয়াদ

এশিয়া কাপ: যে কারণে বাদ পড়লেন রিয়াদ

ক্রিকেট

স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসানকে শুক্রবার বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ঘোষণা করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার বিসিবির নির্বাচকরা ঘোষণা করেছেন এশিয়া কাপের দল। ওই দলে নেই সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

বিসিবির ট্রেনিং ক্যাম্পে থাকলেও এই ৩৭ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটারকে দলে না নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার মতে, টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় না থাকায় রিয়াদকে রাখতে হয়েছে দলের বাইরে।

সংবাদ সম্মেলনে দল ঘোষণার পর রিয়াদকে না নেওয়ার ব্যাখ্যায় মিনহাজুল আবেদিন বলেন, ‘রিয়াদকে নিয়ে লং ডিসকাশন হয়েছে। টিম ম্যানেজমেন্ট আমাদের একটা প্ল্যান দিয়েছে। টিম ম্যানেজমেন্টের প্ল্যান ভালো মনে হয়েছে। কোচ ও ক্যাপ্টেনের সঙ্গে আলোচনা করা হয়েছে, তারপরে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এশিয়া কাপের দলটাই মূলত যাবে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে। এই দল থেকেও বাদ পড়বেন দু’জন। তামিম ইকবাল ফুল ফিট হলে বিশ্বকাপ দলে যুক্ত হবেন। যদিও রিয়াদ বিশ্বকাপ পরিকল্পনায় আছেন কিনা এমন প্রশ্নে বিসিবির প্রধান নির্বাচক জানিয়েছেন, তারা এখন এশিয়া কাপের দল দিয়েছেন। এটা নিয়েই কথা বলবেন।

এশিয়া কাপের দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হাসান শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মাহেদী, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাঈম শেখ।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা