28 C
আবহাওয়া
৪:৫২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে আগুন, নিহত ২

কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে আগুন, নিহত ২

আগুন

বিএনএ, কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারায় ফিলিং স্টেশনে আগুন লেগে ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১ জন। শুক্রবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাতবাড়িয়া এলাকার দফাদার ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক জানে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জ্বালানি তেলবাহী ট্যাংকার পাম্পে তেল আনলোড করার সময় আগুন ধরে যায়। খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভেরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, আগুন লাগার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু