27.3 C
আবহাওয়া
৩:৫৯ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » বাস চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

বাস চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

বাস চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুরে বাস চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও চারজন।শুক্রবার (১২ আগস্ট) বিকালে সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ শেরপুর সড়কের বাঁশাটি পশ্চিম পাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ছনধরা ইউনিয়নের হযরত আলীর ছেলে মিজান মিয়া (২৭), একই উপজেলার নগুয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৭)।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বিকালের দিকে নকলা থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা বাঁশাটি পশ্চিম পাড়া নামক স্থানে আসতেই বিপরিত দিক থেকে আসা শেরপুরগামী একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি ধুমরে মুচরে গিয়ে ৬ যাত্রী আহত হয়। পরে তাদের উদ্ধার করে নকলা ও ফুলপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ফুলপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে মিজান মিয়া নামে একজন মারা যায়। এদিকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই জুলহাস উদ্দিন বলেন, গুরুতর আহত অবস্থায় মঞ্জুরুল ইসলাম নামে একজনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার স্বজনরা মরদেহ নিয়ে চলে যায়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ফুলপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে একজন মারা যাওয়ার খবর পেয়েছি। তবে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এখনো কোন খবর আসেনি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ