23 C
আবহাওয়া
১:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলীতে সাম্পান উল্টে যাত্রীর মৃত্যু

কর্ণফুলীতে সাম্পান উল্টে যাত্রীর মৃত্যু

কর্ণফুলীতে সাম্পান উল্টে যাত্রীর মৃত্যু

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে স্রোতের তোড়ে সাম্পান উল্টে পানিতে ডুবেছে ১১ যাত্রী। এর মধ্যে হাসপাতালে আনার পর এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর বাংলাবাজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সদরঘাট নৌ থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) নিউটন চৌধুরী।

এসআই নিউটন চৌধুরী বলেন, নৌ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ তদন্তপূর্বক অনুসন্ধান করা হবে।

নিহত যাত্রী হলেন কর্ণফুলী উপজেলার ইছানগর ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লাল মিয়ার স্ত্রী লায়লা বেগম (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টায় মাঝি মোহাম্মদ ইলিয়াছ তার সাম্পান নিয়ে বাংলাবাজার ঘাট থেকে দক্ষিণ পাড়ে আসছিল। এসময় স্রোতের তোড়ে এমবি কেবলাতাইন ১৬ নামের এক জাহাজের ধাক্কায় উল্টে যায় সাম্পানটি। এতে সাম্পানে থাকা ১১ যাত্রী পানিতে পড়ে যায়। এর মধ্যে এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা