23 C
আবহাওয়া
১:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বাকলিয়ায় কোটি টাকার ইয়াবাসহ ধরা মাদক কারবারি

বাকলিয়ায় কোটি টাকার ইয়াবাসহ ধরা মাদক কারবারি


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানার বিশেষ অভিযানে ৩৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য এক কোটির উপরে।

অভিযান চলাকালে পুলিশ সদস্যদের শরীরে থাকা বডি ক্যামেরা চালু রেখে পুরো কার্যক্রম রেকর্ড করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ জুলাই) ভোর ৪টা ২৫ মিনিটে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবিরের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোবারক হোসেনের নেতৃত্বে একটি দল নতুনব্রিজ শহীদ বশীরুজ্জামান গোলচত্বর এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে।

অভিযানে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা সাইফুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

তার কাছ থেকে ৩৩ হাজার ৮০০ পিস ইয়াবা, একটি বালিশ এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, হেডকোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী অভিযান চলাকালে সদস্যদের শরীরে থাকা বডি ক্যামেরা চালু রাখা হয়, যাতে পুরো অভিযান ভিডিওতে ধারণ হয় এবং স্বচ্ছতা নিশ্চিত করা যায়।

পুলিশ আরও জানায়, সাইফুল অভিনব কৌশলে দুই ভাগে ইয়াবার চালান পাচারের চেষ্টা করছিলেন। ইম্পেরিয়াল পরিবহনের বাসের চালক, সুপারভাইজার ও যাত্রীদের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের হেফাজতে থাকা ইয়াবার পরিমাণ এবং তা বহনের বিষয়টি স্বীকার করেন বলে দাবি করেছে পুলিশ।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা