32.2 C
আবহাওয়া
৫:০১ অপরাহ্ণ - জুলাই ১২, ২০২৬
Bnanews24.com
Home » হাম ও হামের উপসর্গে নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু


বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৬৯ শিশু।রোববার (১২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৬৬৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৪ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৫৮ শিশুর মৃত্যু হয়েছে।

বিএনএ /.ওজি

Loading


শিরোনাম বিএনএ