27 C
আবহাওয়া
৭:৩৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলীর জুলধা ইউপি চেয়ারম্যানের মৃত্যু

কর্ণফুলীর জুলধা ইউপি চেয়ারম্যানের মৃত্যু

কর্ণফুলীর জুলধা ইউপি চেয়ারম্যানের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজী নুরুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে হৃদরোগজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে তিনি অসুস্থবোধ করলে স্বজনরা তাকে প্রথমে স্থানীয় সাউথ চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার আরও অবনতি ঘটলে স্বজনরা নগরীর একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০২১ সালে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত জুলধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে হাজী নুরুল হক নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ৮৫২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা