31 C
আবহাওয়া
৭:৪৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » প্রতিরোধ ফ্রন্টকে পৃষ্ঠপোষকতা দেবেন পেজেশকিয়ান

প্রতিরোধ ফ্রন্টকে পৃষ্ঠপোষকতা দেবেন পেজেশকিয়ান


বিএনএ বিশ্বডেস্ক : ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার সরকারের শাসনামলে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে।অবৈধ ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে লড়াইরত আঞ্চলিক প্রতিরোধ ফ্রন্টকে ইসলামি প্রজাতন্ত্র ইরান সব সময় পৃষ্ঠপোষকতা দিয়ে এসেছে।

প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বিজয়ী হওয়ার পর লেবাননের হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ তাকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিয়েছিলেন তার জবাবে পেজেশকিয়ান এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি বলেন, প্রতিরোধ আন্দোলনগুলো অবৈধ ইহুদিবাদী ইসরাইল সরকারকে তার অপরাধী পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে দেবে না।

পেজেশকিয়ান সাইয়্যেদ নাসরুল্লাহর পাশাপাশি লেবাননের জনগণের উন্নতি ও সমৃদ্ধি এবং ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহ যোদ্ধাদের বিজয় কামনা করেন।

বিএনএ/ ওজি/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮