24 C
আবহাওয়া
১০:২১ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে ঝুম বৃষ্টি, বিপাকে পরীক্ষার্থীরা

রাজধানীতে ঝুম বৃষ্টি, বিপাকে পরীক্ষার্থীরা

MIRPUR

বিএনএ ডেস্ক: সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবার (১২ জুলাই)। আজ সকালে মুষলধারে ঝুম বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকায়। গত মধ্যরাত থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কিছুটা বিরতি নিয়ে এখন কমবেশি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ঝরছে। বৃষ্টিতে সড়কে যানবাহন কম চলাচল করায় বিপাকে পড়েছেন ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা।

গত রাত থেকেই ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। আবার তা কিছুটা সময় থেমে থাকে। এরপর আজ ভোর ৫টার দিকে আবারও মাঝারি আকারে বৃষ্টি ঝরতে শুরু করে। সকাল সাড়ে ৯টার সময় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঝুম বৃষ্টি হচ্ছে রাজধানীতে।

অধিকাংশ সড়কেই নেই যানবাহনের চাপ। এর মধ্যেও যারা বের হয়েছেন তারা ছাতা নিয়ে, না হয় ভিজে ভিজে গন্তব্যে যাচ্ছেন। তবে বেশি বিপাকে পড়েছেন ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা। সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে অনেকে বাসা থেকে বের হতে পারেননি। কেউ কেউ বের হলেও সড়কে পর্যাপ্ত যানবাহন না থাকায় বিপাকে পড়ছেন।

মিরপুর বাংলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা রুহুল আমীন বলেন, বৃষ্টির কারণে বাসা থেকে বের হতে পারছিলাম না। কিছুটা দেরি হয়ে গেলো।

এদিকে, কারওয়ান বাজার, শাহজাহানপুর, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার, পশ্চিম তেজতুরী বাজার, তেজকুনি পাড়া, ধানমন্ডিসহ রাজধানীর অনেকে রাস্তায় এরই মধ্যে পানি জমে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। যার ফলে দেশের সব বিভাগেই শুক্রবার রয়েছে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস। কোথাও কোথাও হতে পারে ভারি বর্ষণও।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে