22 C
আবহাওয়া
৭:২১ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে খালে পড়ে ২ শিশুর মৃত্যু

চট্টগ্রামে খালে পড়ে ২ শিশুর মৃত্যু


বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে খালের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ১২ জুলাই ) বেলা একটার দিকে নগরীর বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকার ৫ নাম্বার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন-কল্পলোক আবাসিক লিজার কলোনির মো. মনির হোসেনের ছেলে মো. শামিম (১০) ও মো. আয়ুব আলীর ছেলে রবিউল ইসলাম (৭)।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, শিশু দুইটি খেলা করার সময় পিতা-মাতার অগোচরেই দূর্ঘটনাবশত পানিতে পড়ে যায়। পরবর্তীতে ভিকটিমদ্বয়কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ ( চমেক ) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ দুইটি জরুরি বিভাগের মর্গে আছে।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

 

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা