18 C
আবহাওয়া
৬:৫৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » নিজস্ব সোশ্যাল মিডিয়া, কমিউনিকেশন অ্যাপ্লিকেশন তৈরিতে এগিয়ে আসুন– আইসিটি প্রতিমন্ত্রী

নিজস্ব সোশ্যাল মিডিয়া, কমিউনিকেশন অ্যাপ্লিকেশন তৈরিতে এগিয়ে আসুন– আইসিটি প্রতিমন্ত্রী

এডিসন অ্যালায়েন্স-এ বাংলাদেশের প্রতিনিধি আইসিটি প্রতিমন্ত্রী

বিএনএ,ঢাকা :  তথ্য ও  যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক স্থনীয় স্টার্টআপ ইকোসিস্টেম উন্নয়ন প্রচেষ্টা নতুন নতুন উদ্ভাবনের মূল ভিত্তি  উল্লেখ করে বলেছেন, গত ৪ বছরে ফিনটেক লজিস্টিক এবং ডিজিটাল ই-কমার্সসহ স্টার্টআপ সেক্টরে ৩০০ মিলিয়ন ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব হয়েছে।

সোমবার(১২ জুলাই)  ‘ডেটাবার্ড লঞ্চপ্যাড ২০২১’এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী রিদমিক কিবোর্ডের মতো স্থানীয় চাহিদা মেটাতে দেশীয় আইটি প্রতিষ্ঠান এবং দেশের তরুণ উদ্ভাবকেরাই নিজেদের সমস্যা মিটিয়ে বিশ্বজুড়ে নিজেদের মেধার স্ফূরণ ঘটাতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সকল উদ্যোক্তা, উদ্ভাবক, ডেভেলপার ও প্রকৌশলী এই ডেটাবার্ড লঞ্চপ্যাড প্লাটফর্মে নিজেদের শৌর্য্য প্রদর্শন করতে সক্ষম হবে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন। তিনি আরো বলেন, তরুণ  প্রজন্ম যেন উদ্ভাবনের মাধ্যমে আরো সুন্দর ভবিষ্যৎ গড়তে পারে  আইসিটি বিভাগ সে বিষয়ে সার্বিক কাজ করে যাবে।

জুমের বিকল্প ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বৈঠক’

প্রতিমন্ত্রী আইসিটি বিভাগের প্রোগ্রামারদের তৈরি ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’ ও জুমের বিকল্প ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বৈঠক’ অ্যাপের উদ্ধৃত করে উদ্ভাবনের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি নিজস্ব সোশ্যাল মিডিয়া, কমিউনিকেশন অ্যাপ্লিকেশন তৈরিতে নিজেদের বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।

পলক বলেন, দেশে প্রায় ১১ কোটি ইন্টারনেট গ্রাহক রয়েছে। এই গ্রাহকদের চাহিদা মেটাতে স্থানীয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম, কমিউনিকেশন অ্যাপ্লিকেশন প্লাটফর্ম, এ্যডুটেইনমেন্ট ভিডিও প্লাটফর্ম দরকার। এছাড়া নিজেদের উদ্যোগগুলোকে ছড়িয়ে দিতে হবে বিশ্বময়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এনএম জিয়াউল আলম, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিনা এফ জাবিন, বেসিস এর সভাপতি সৈয়ত আলমাস কবির, আইসিটি বিভাগের এলআইসিটি প্রকল্পের পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ।

বিএনএ বাংলানিউজ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা