23 C
আবহাওয়া
১২:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে নারী বৈদ্যকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে নারী বৈদ্যকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে নারী বৈদ্যকে কুপিয়ে হত্যা

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ফাতেমা বেগম(৪৬) নামে এক নারী বৈদ্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১২ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড গাছপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত এহসান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত ফাতেমা বেগম ওই এলাকার মোস্তাক আহমেদ সিকদারের স্ত্রী। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন-জান্নাতুল ফেরদৌস (২২), রাবেয়া (৪০) ও বৃষ্টি (৯)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতালে কর্মরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, সকাল পৌনে ১০টার দিকে বাঁশখালী থেকে আহত চারজনকে হাসপাতালে আনা হলে ফাতেমা বেগমকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

বাঁশখালী থানার ওসি শফিউল কবীর বলেন, শীলকূপে চারজনকে কুপিয়ে আহত করা হয়েছে। এদের মধ্যে ফাতেমা বেগম নামে একজন হাসপাতালে মারা গেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত এহসান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা