বিএনএ : বিভ্রাটের কবলে পড়েছে মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকেই প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ ব্যবহারকারীরা। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২১ মিনিটের পর থেকে ফেইসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যায় পড়েন।
রাত আটটা পঁচিশ মিনিটের দিকে ফেসবুক সচল হতে শুরু করে। তবে বেশ কিছু ফিচার এখনো ব্যবহার করা যাচ্ছে না বলে জানিয়েছেন ব্যবহারকারীরা।
এর আগে সন্ধ্যা থেকে লগ-ইন করতে না পারা, নিউজ ফিড আপডেট না হওয়া এবং মেসেঞ্জার অটো লগআউট হয়ে যাওয়ার মতো সমস্যায় পড়েন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা। বিভ্রাটের কারণ সম্পর্কে মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

