18 C
আবহাওয়া
৭:৪৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে মার্কিন দূতাবাসের সমন্বিত প্রশিক্ষণ কর্মশালা

চট্টগ্রামে মার্কিন দূতাবাসের সমন্বিত প্রশিক্ষণ কর্মশালা


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্যোগে চার দিনব্যাপী সমন্বিত চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। মার্কিন সেনাবাহিনীর প্রশিক্ষিত একটি দল কর্মশালাটি পরিচালনা করেন। বৃহস্পতিবার (১২ জুন) বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালে এটির সমাপনী অনুষ্ঠিত হয়।

এ প্রশিক্ষণে যেকোনো দুর্ঘটনায় জরুরি পরিস্থিতিতে আহতদের উদ্ধার ও তাদের জীবন রক্ষায় প্রাথমিক করণীয় ও চিকিৎসা তথা জীবন বাঁচানোর গুরুত্বপূর্ণ কৌশল—সিপিআর ও অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ন্ত্রণ শেখানো হয়।

সোমবার (৯ জুন) মেডিক্যাল ফাস্ট রেসপন্স ট্রেইন-দ্য-ট্রেইনার শীর্ষক চারদিনের এ কর্মশালাটি শুরু হয়। প্রশিক্ষণে মোট ২৫ জন অংশ নেন। এর মধ্যে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ১৫ জন, বাংলাদেশ কোস্টগার্ডের ৫ জন এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫ জন অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীরা ব্যবহারিক অনুশীলনেও অংশ নেন, যার মধ্যে একটি ‘ম্যাস ক্যাজুয়ালটি এক্সারসাইজ’ও অন্তর্ভুক্ত ছিল।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ কোস্ট গার্ড, এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে সঙ্গে চট্টগ্রামে বহুপাক্ষিক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজক ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা