28.4 C
আবহাওয়া
১:১০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ভারতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা

ভারতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা


বিএনএ, ডেস্ক : ভারতের আহমেদাবাদে  ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে রাজ্যের মেঘানি এলাকায় আদানি বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বিমানের বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, বিমানবন্দর এলাকা থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ফ্লাইটটিতে ১৩৩ জন যাত্রী ছিলেন। উড্ডয়নের মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ভূপাতিত হয় বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর মেঘনীনগরের কাছাকাছি ধরপুর এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়, যা আশপাশে আতঙ্কের সৃষ্টি করে।

খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পাশাপাশি উদ্ধারকাজে অংশ নিতে জরুরি সেবা সংস্থাগুলোকেও তৎপর করা হয়েছে।দুর্ঘটনার সঠিক কারণ এখনো নিশ্চিত করা হয়নি।

বিএনএ/ ওজি/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু