25 C
আবহাওয়া
৮:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বেনজীরের সম্পদের আয়ের জন্য ব্যাংক অ্যাকাউন্ট

বেনজীরের সম্পদের আয়ের জন্য ব্যাংক অ্যাকাউন্ট

benzir

বিএনএ ডেস্ক: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সম্পদের আয় সরকারি কোষাগারে জমা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য গোপালগঞ্জের জেলা প্রশাসকের (ডিসি) তত্ত্বাবধায়নে খোলা হয়েছে তিনটি ব্যাংক হিসাব। দুমাস পরপর এই ব্যাংক হিসাবের হালনাগাদ তথ্য আদালতকে জানানো হবে। মাদারীপুর ও কক্সবাজারেও একই প্রক্রিয়ায় বেনজীরের সম্পদের আয় জমা হবে রাষ্ট্রীয় কোষাগারে।

আদালতের নির্দেশে গত ৬ জুন সাবেক আইজিপি বেনজীর ও তাঁর পরিবারের সম্পত্তি জব্দ করে দুদক। পরদিন গোপালগঞ্জে সাভানা পার্কে ৫৯২ কেজি মাছ ধরছিল বেনজিরের লোকজন। এ সময় দুদক অভিযান চালিয়ে এই মাছ আটক করে।

পরে নিলামে তুলে সেই মাছ বিক্রির ৯২ হাজার টাকা জেলা মৎস্য কর্মকর্তার নামে খোলা ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়। এছাড়া কৃষি জমির আয় জমা হবে জেলা কৃষি কর্মকর্তার নামে খোলা আলাদা হিসাবে। আর সাভানা পার্কের আয় জমা হবে উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যাংক হিসাবে।

দুদক কমিশনার জহুরুল হক বলেন, ‘টাকা জমা হওয়ার কোর্টের নির্দেশ আছে। সেই মোতাবেক জমা হবে। সেই মোতাবেক খরচ হবে। সেটি দুদক এবং যে রিসিভার নিয়োগ হয়েছে সেও দেখবে। রিসিভারতো কোর্টের নির্দেশনাতেই হয়েছে।’

এছাড়া, মাদারীপুরে জেলা কৃষি কর্মকর্তার নামে ব্যাংক হিসাব খোলা হবে। পাশাপাশি গুলশানের চারটি ফ্ল্যাট ভাড়া দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে দুদক।

জহুরুল হক বলেন, ‘যেসব সম্পত্তি ফ্রিজ হয়েছে, কোর্টের আদেশ অনুযায়ী সেসব সম্পত্তির রিসিভার নিয়োগ করা হয়েছে। রিসিভার বিধিমোতাবেক ব্যবস্থাগ্রহণ করবেন এবং কোর্টের নির্দেশ অনুযায়ী মাঝে মাঝে কোর্টকে তা জানাবেন।’

এদিকে, সেন্টমার্টিনে বেনজীরের পতিত জমি তত্ত্বাবধানে নিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন