23 C
আবহাওয়া
১:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ঈদে নতুন নোট বি‌নিময় শুরু ১৮ জুন

ঈদে নতুন নোট বি‌নিময় শুরু ১৮ জুন

ঈদে নতুন নোট বি‌নিময় শুরু ১৮ জুন

বিএনএ, ঢাকা: পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ব্যাংকগুলোর মাধ্যমে নতুন নোট বাজারে ছাড়বে কেন্দ্রীয় ব্যাংক। আগামী ১৮ জুন থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। ২৫ জুন পর্যন্ত নতুন নোট বি‌নিময় করা যাবে।

সোমবার (১২ জুন) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক থেকে জানানো হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ১৮ জুন থেকে ২৫ জুন পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখা থেকে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।

তফসিলি ব্যাংকের ৮০টি শাখা থেকে এ টাকা নিতে পারবেন গ্রাহকরা।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা