23 C
আবহাওয়া
১:১৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বাঁশখালীতে কৃষিক্ষেতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বাঁশখালীতে কৃষিক্ষেতে বজ্রপাতে কৃষকের মৃত্যু


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীতে কৃষি ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মোহাম্মদ ফিরোজ (৩৬) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মো. ফিরোজ উপজেলার শীলকূপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব শীলকূপ ইসমাইল সিকদার পাড়া বকসু বাপের বাড়ির মৃত মো. এয়াকুবের ছেলে।

সোমবার (১২ মে) সকাল ৯টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ ক্ষেতখোলায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো. ফিরোজ সিকদার।

স্থানীয়রা জানান, সোমবার সকালে পূর্ব শীলকূপ ক্ষেতখোলায় মো. ফিরোজ তার নিজের কাকরোল ক্ষেতে ফুল লাগাচ্ছিল। সকাল ৯টার দিকে বৃষ্টিপাতের পূর্বেই হঠাৎ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে ওই কৃষক ঘটনাস্থলে মারা যান।

শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী বলেন, বজ্রপাতে মৃত ওই কৃষকের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে বজ্রপাত দেখে বা ভয়ে তিনি মারা যান। পরে স্থানীয়রা নিহত কৃষক ফিরোজকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

বিএনএনিউজ/ নাবিদ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা