31 C
আবহাওয়া
৭:১৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৯.৬৬ শতাংশ

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৯.৬৬ শতাংশ

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৯.৬৬ শতাংশ

বিএনএ, ঢাকা: চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৭৯ দশমিক ৬৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ২০৬ জন।

এ বছর গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। গতবার পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। অর্থাৎ এ বছর পাসের হার বেড়েছে।

রোববার (১২ মে) বেলা ১১টায় গণভবনে এসএসসি-সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এসএসসি পরীক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ফল দেখার নিয়মসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন।

গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে সারা দেশের ৩ হাজার ৭০০টি কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেন। এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম