24 C
আবহাওয়া
১১:২৮ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » এফবিসিসিআই নির্বাচন ৩১ জুলাই

এফবিসিসিআই নির্বাচন ৩১ জুলাই

এফবিসিসিআই নির্বাচন ৩১ জুলাই

বিএনএ, ঢাকা: দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০২৩-২৫ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ৩১ জুলাই সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১১ মে) এফবিসিসিআই’র সদস্য প্রতিষ্ঠানগুলোর কা‌ছে নির্বাচনের তফসিল পাঠা‌নো হয়েছে।

তফসিল অনুযায়ী, আগামী ৩১ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ শেষে পরিচালক পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে। নির্বাচিত পরিচালকদের ভোটে এফবিসিসিআই সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও ছয় জন সহ সভাপতি পদে নির্বাচন ২ আগস্ট অনুষ্ঠিত হবে।

আগামী ৩ জুনের মধ্যে সাধারণ পরিষদ সদস্যের নাম ফেডারেশনে পাঠাতে হবে এবং ১১ জুন প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন পরিচালনা বোর্ড। অভিযোগ যাচাই-বাছাই ও প্রয়োজনীয় সংশোধনী সাপেক্ষে ২১ জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

পরিচালক পদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১ জুলাই নির্ধারণ করা হয়েছে। প্রার্থী তালিকা ১৫ জুলাই প্রকাশ করা হবে। আর প্রার্থিতা বাতিলের শেষ দিন ১৮ জুলাই নির্ধারণ করা হয়েছে। একই দিনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এফবিসিসিআই’র ২০২৩-২৫ মেয়াদের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সাবেক সভাপতি এ মতিন চৌধুরী। কমিটির অন্য দুই সদস্য হলেন- এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মো. শামসুল আলম এবং অগ্রণী ব্যাংকের পরিচালক কে এম এন মঞ্জুরুল হক।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে